Season 2026–27 open: 1 Nov – 15 Mar · Instant bKash booking · সেন্টমার্টিন জাহাজের টিকেট

সেন্টমার্টিন ভ্রমণের নতুন নিয়ম ২০২৬–২৭: ট্রাভেল পাস, দৈনিক সীমা ও ১০০ টাকা ফি

TourVill Limited · ২৭ অক্টোবর, ২০২৬

সেন্টমার্টিন ভ্রমণের নতুন নিয়ম

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সরকার প্রতি মৌসুমে নির্দিষ্ট নিয়ম জারি করে। ২০২৬–২৭ মৌসুমের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত (অক্টোবর ২০২৬-এ গণমাধ্যমে প্রকাশিত) এবং গত মৌসুমের ১২টি নির্দেশনা মিলিয়ে নিচের নিয়মগুলো জেনে রাখুন।

মৌসুম ও সময়সীমা

  • পর্যটন মৌসুম: ১ নভেম্বর ২০২৬ – ১৫ মার্চ ২০২৭ (গত বছরের চেয়ে ১৫ দিন বেশি)।
  • নভেম্বর: শুধু দিনে গিয়ে দিনেই ফেরা (ডে ট্রিপ); রাত্রিযাপন নয়।
  • ডিসেম্বর–জানুয়ারি: রাত্রিযাপন করা যাবে।
  • ফেব্রুয়ারি–১৫ মার্চ: দিনের ভ্রমণ চলবে; রাত্রিযাপনের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা জেনে নিন।

দৈনিক পর্যটক সীমা

এ মৌসুমে দৈনিক গড়ে ৩,৫০০ জন পর্যটক যেতে পারবেন (গত মৌসুমে ছিল ২,০০০)। তাই শুক্র-শনিবার ও ছুটির দিনের টিকেট দ্রুত শেষ হয়ে যায়।

পরিবেশ সংরক্ষণ ফি

প্রত্যেক পর্যটকের কাছ থেকে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি নেওয়া হবে (পরিবেশ অধিদপ্তর)।

ট্রাভেল পাস ও QR কোড

  • পর্যটন বোর্ডের অনুমোদিত অনলাইন পোর্টালের মাধ্যমে টিকেট কাটতে হয়; প্রতিটি টিকেটের সঙ্গে ট্রাভেল পাস ও QR কোড থাকে।
  • QR কোড ছাড়া টিকেট অবৈধ — জাহাজে উঠতে দেওয়া হবে না।
  • প্রত্যেক যাত্রীর নাম ও এনআইডি/জন্মনিবন্ধন নম্বর লাগে। একটি এনআইডিতে দিনে সর্বোচ্চ ৫টি টিকেট দেওয়া হয় (অপারেটরভেদে)।

আমাদের মাধ্যমে টিকেট বুক করলে ট্রাভেল পাস আমরাই করে দিই।

দ্বীপে যা নিষিদ্ধ

  • রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি।
  • কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ/বিক্রি; কচ্ছপ, পাখি, প্রবাল, কাঁকড়া, শামুক-ঝিনুকের ক্ষতি।
  • সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যান।
  • পলিথিন বহন; চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ-স্ট্র, ছোট শ্যাম্পু প্যাক ও প্লাস্টিক বোতল নিরুৎসাহিত — নিজের পানির ফ্লাস্ক নিন।

জাহাজ কোথা থেকে ছাড়ে?

শুধু অনুমোদিত জাহাজ, কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি থেকে। টেকনাফ রুট এ মৌসুমে বন্ধ। সময়সূচি দেখুন জাহাজের সময়সূচি পেজে।

তথ্যসূত্র: পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে TBS News (২৫ অক্টোবর ২০২৬) ও ২২ অক্টোবর ২০২৫-এর সরকারি নির্দেশনা। নিয়ম পরিবর্তন হতে পারে — টিকেট কাটার সময় আমরা সর্বশেষ নিয়ম জানিয়ে দিই।

সাধারণ প্রশ্ন

সেন্টমার্টিন ট্রাভেল পাস কত টাকা?

ট্রাভেল পাস জাহাজের টিকেটের সঙ্গে যুক্ত থাকে। এ মৌসুমে আলাদাভাবে প্রত্যেক পর্যটকের ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি প্রযোজ্য।

নভেম্বরে কি সেন্টমার্টিনে রাতে থাকা যাবে?

না। নভেম্বরে শুধু ডে ট্রিপ — একই দিনে ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে।

Ticket-holder deal

Ship ticket holders get an exclusive hotel discount

Book your Saint Martin or Cox's Bazar hotel with TourVill and get a ticket-holder discount on the room rate. Share your budget and we'll send the best options on WhatsApp.